বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় র‍্যাবের অভিযানে বিদেশি বার্মিজগানসহ দুইজন গ্রেফতার

পাবনা প্রতিনিধি
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০১:৩৭ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

পাবনায় র‍্যাবের অভিযানে একটি বিদেশি বার্মিজগানসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ ) বিকেলে সদর উপজেলার হরিনারায়নপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার বাসিন্দা মোঃ আবু বক্কর প্রামানিক (৫৮), পিতা মৃত সাকের প্রামানিক এবং মোঃ ইসলাম প্রামানিক (৪৮), পিতা মৃত আবু তাহের প্রামানিক।

র‍্যাব-১২ সূত্রে জানা যায়, অধিনায়ক র‍্যাব-১২, সিরাজগঞ্জের নির্দেশনায় র‍্যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস), বিএন-এর নেতৃত্বে একটি আভিযানিক দল সদর থানাধীন হরিনারায়নপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় তাদের আটক করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র (বিদেশি বার্মিজগান), একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Curaçao VS Ivory Coast
Scheduled
26 Jun, 02:00 AM
VS
World Cup