

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালী পৌর এলাকায় নিজ বসতঘরে লাইলী বেগম নামের এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৪ আগস্ট) সকালের দিকে জেলা সদরের ৬ নম্বর ওয়ার্ডের গোপাই এলাকার আলী আজম মুহুরী বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত লাইলী বেগম বিনোদপুর ৬ নম্বর ওয়ার্ডের চৌকিদার আলমগীর হোসেনের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে নিজ ঘরে দুর্বৃত্তরা লাইলী বেগমকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে সুধারাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিজ ঘর থেকে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে একজনকে থানায় আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।


