মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন পরিচয়ে তানজিন তিশা

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ এএম আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ এএম
অভিনেত্রী তানজিন তিশা
expand
অভিনেত্রী তানজিন তিশা

অভিনয়জগতের পাশাপাশি অনেক তারকাই যুক্ত হন চাকরি কিংবা ব্যবসায়। সেই ধারাবাহিকতায় এবার ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

রাজধানীর বনানীতে চালু হতে যাচ্ছে তার নতুন রেস্তোরাঁ ‘ও রিয়েল’। আগামী ৬ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে প্রতিষ্ঠানটি।

রেস্তোরাঁটির নিজস্ব ফেসবুক পেজের পাশাপাশি তিশা নিজেও তার ভেরিফাইড পেজে অন্দরের আলো-ছায়া ছড়ানো চমৎকার রিলস শেয়ার করে প্রচারণা চালাচ্ছেন। দর্শকদের জন্য অসাধারণ কিছু পরিবেশন করতেই তাদের এই আয়োজন।

ব্যবসার পাশাপাশি অভিনয়েও পুরোদমে ব্যস্ত তানজিন তিশা। নাটক ও ওয়েব কনটেন্টের পর এবার সাকিল ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় তার অভিষেক হতে যাচ্ছে। চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করা এই ছবিটির শুটিং দেশ-বিদেশের বিভিন্ন মনোরম লোকেশনে সম্পন্ন হয়েছে এবং কাজ এখন প্রায় শেষ পর্যায়ে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank