মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ এএম আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ এএম
গ্রেপ্তার আইনাল হক। ছবি: সংগৃহীত
expand
গ্রেপ্তার আইনাল হক। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আইনাল হক (৪০) নামে এক কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) রাত ১০টার দিকে কসবা পুরাতন বাজারের কড়ুইতলী মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আইনাল হক কসবা পৌরসভার ৫নং ওয়ার্ডের তেতৈয়া এলাকার মৃত খোরশেদ মিয়ার ছেলে। তিনি কসবা পৌর কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।

কসবা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে কসবা থানা পুলিশের একটি দল কসবা পুরাতন বাজারের কড়ুইতলী মোড় এলাকায় অভিযান চালিয়ে আইনাল হককে গ্রেপ্তাতার করে।

তবে কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি পুলিশ। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে কসবা থানা পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank