শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নারীসহ আপত্তিকর অবস্থায় আটকের পর যুবদল নেতা বহিষ্কার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০৩:৩০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় নারীসহ আপত্তিকর অবস্থায় আটকের পর আশরাফ উদ্দিন (৪০) নামে যুবদলের এক নেতাকে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) নোয়াখালী জেলা যুবদলের দপ্তর সম্পাদক রাইসুল হায়দার বাবু বহিষ্কারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় আশরাফ উদ্দিনকে নিঝুমদ্বীপ ইউনিয়ন যুবদলের সভাপতির পদ এবং প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খান এ সিদ্ধান্ত কার্যকর করেন।

তিনি আরও বলেন, কারো ব্যক্তিগত কর্মকাণ্ডের দায়ভার জাতীয়তাবাদী যুবদল বহন করবে না। তাই কোনো অপরাধী এ দলের সদস্য বা কোনো পদে থাকতে পারেন না। বাকিটা আইনগতভাবে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

বহিষ্কৃত আশরাফ উদ্দিন হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামের বাসিন্দা ইসমাইল মাঝির ছেলে এবং ওই ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, বুধবার (১ জুলাই) রাত পৌনে ১০টার দিকে স্থানীয় লোকজন নারীসহ তাকে নিঝুমদ্বীপ এলাকায় আটক করেন। এ সময় উপস্থিত কয়েকজন ঘটনাটির ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলে তা দ্রুত ভাইরাল হয় এবং এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে রাত ১১টায় স্থানীয়ভাবে বিষয়টির নিষ্পত্তি করে তাদের ছেড়ে দেওয়া হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল ত্যাগ করেন। ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Australia VS Egypt
Scheduled
04 Jul, 12:00 AM
VS
World Cup