সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোণা-২ আসনে বিএনপি প্রার্থীর পথসভা ও গণসংযোগ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৫ পিএম আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৫ পিএম
বিএনপির নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কৃষিবিদ চৌধুরী আব্দুল্লাহ-আল-ফারুক। ছবি: এনপিবি
expand
বিএনপির নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কৃষিবিদ চৌধুরী আব্দুল্লাহ-আল-ফারুক। ছবি: এনপিবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নেত্রকোণা-২ (নেত্রকোণা সদর-বারহাট্টা) আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নেত্রকোণা পৌরসভার নাগড়া এলাকায় এ কর্মসূচির আয়োজন করে ৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।

পথসভায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি কাজ করে যাচ্ছে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান।

এসময় বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে গণসংযোগ করেন জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও এনপিবি নিউজের নির্বাহী সম্পাদক কৃষিবিদ চৌধুরী আব্দুল্লাহ-আল-ফারুক।

তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুর নূর। সভা সঞ্চালনা করেন ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম মিন্টু।

এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জনগণের সমর্থন নিয়ে আসন্ন নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন