রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্ব বিরোধের জেরে বাড়িতে ঢুকে গুলি, নিহত ১ 

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০৪:৫৬ পিএম
পূর্ব বিরোধের জেরে বাড়িতে ঢুকে গুলি
expand

নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের সদাগরকান্দি এলাকায় পূর্ব বিরোধের জেরে বাড়িতে ঢুকে মোমেন মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে মাথা ও পায়ে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

রোববার (২ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। নিহত মোমেন মিয়া সদাগরকান্দি গ্রামের মৃত ধন মিয়ার ছেলে।

আহতরা হলেন— মোবারক (৬৫), নাজমুল হোসেন (৩০) ও রুহুল আমিন (৩৭)। তাদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতের স্বজন ও স্থানীয়দের দাবি, ফরিদ গ্রুপ ও মোমেন চেয়ারম্যান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। একপর্যায়ে স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে দুই পক্ষের মধ্যে সমঝোতা হলেও পরে আবারও বিরোধের সৃষ্টি হয়।

তাদের অভিযোগ, ওই বিরোধের জের ধরে রোববার সকালে ফরিদ গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মোমেন মিয়ার বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালায়। এ সময় মোমেন মিয়াকে মাথা ও পায়ে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিনিতা জানান, রক্তাক্ত অবস্থায় মোমেন মিয়াকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চাঁনপুরের সদাগরকান্দি এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মোমেন মিয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধসহ আরও কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank