

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী, নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুলের পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গণসংযোগ ও মিছিল করেছেন নারায়ণপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গণসংযোগ ও মিছিল করেন নারায়ণপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় ধানের শীষ মার্কায় ভোট চেয়ে সর্বস্তরের মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। গণসংযোগটি নারায়ণপুর বাসস্ট্যান্ড ও বাজার এলাকা প্রদক্ষিণ করে যথাস্থানে এসে শেষ হয়।
নারায়ণপুর ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল মন্নাফের সভাপতিত্বে এবং বেলাবো উপজেলা যুবদলের নেতা মাসুদ মোল্লার সঞ্চালনায় উপস্থিত ছিলেন নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও কারানির্যাতিত মো. সুমন মিয়া, নারায়ণপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মো. বিল্লাল মিয়া, উপজেলা যুবদলের সদস্য রবিন মোল্লা ও শাহ আলম, নারায়ণপুর ইউনিয়ন যুবদলের নেতা মো. জাকির হোসেন ফরাজী, স্বেচ্ছাসেবক দলের নেতা মো. মোশাররফ হোসেন চিশতি ও সোহেল মিয়া, শ্রমিক দলের আলাল হোসেনসহ কয়েকশ’ নেতাকর্মী এই গণসংযোগে অংশগ্রহণ করেন।
বিএনপি নেতা মো. সুমন মিয়া বলেন, নরসিংদী-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুলের পক্ষে আমরা নেতাকর্মীদের নিয়ে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ চালিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজও বিশাল মিছিল নিয়ে বিভিন্ন মানুষের কাছে ধানের শীষ মার্কায় ভোট চেয়েছি। ধানের শীষের পক্ষে ব্যাপক জোয়ার উঠেছে।
তিনি আরও বলেন, আগামী ১২ তারিখ বিপুল ভোটে সরদার সাখাওয়াত হোসেন বকুলকে বিজয়ী করার মাধ্যমে তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে আমরা আরও সুসংগঠিত করবো, ইনশাল্লাহ।
মন্তব্য করুন