শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে পুলিশের সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০৮:১২ এএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত ৮টার দিকে ফতুল্লার ইসদাইর পৌর স্টেডিয়ামের পাশে নিজের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

নিহত পুলিশের এএসআই (সশস্ত্র) মো. আবু হানিফ টাঙ্গাইলের কালীহাতী উপজেলার ইছাপুর গ্রামের প্রয়াত ইয়াকুব মুন্সীর ছেলে। তিনি ইসদাইরের বাড়িটিতে স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন।

পুলিশ জানা যায়, গত ২৫ জুলাই থেকে তিনি ৫ দেনের অসুস্থতাজনিত ছুটিতে ছিলেন। আবু হানিফের স্ত্রী বাক-প্রতিবন্ধী এবং তাদের কোনো সন্তান নেই। দাম্পত্য কলহের জেরে নিহতের স্ত্রী আগেরদিন বাবার বাড়িতে চলে যান।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, ‘দাম্পত্য কলহের জেরেই এএসআই আবু হানিফ আত্মহত্যা করেছেন। তবে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’

এদিকে, মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ফতুল্লা থানার পরিদর্শক আনোয়ার হোসেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন