বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০৯:১১ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন মূল্যতালিকা অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টা থেকে সংশোধিত দাম কার্যকর হয়েছে। ফলে আজও ক্রেতাদের নতুন দরেই স্বর্ণ কিনতে হবে।

সর্বশেষ ঘোষণায় ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। একইভাবে ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ১০০ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকায়। ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির মূল্য ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

বাজুস জানিয়েছে, দেশের বাজারে খাঁটি (তেজাবি) স্বর্ণের দাম কমে যাওয়ায় নতুন করে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২৭ জুলাই স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। তবে আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের পরিস্থিতি বিবেচনায় আবারও দাম কমানো হয়েছে।

এদিকে চলতি অর্থবছরের বাজেট অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণালংকারের ওপর ২ হাজার ৫০০ টাকা মূল্য সংযোজন কর (ভ্যাট) নির্ধারণ করা হয়েছে। ফলে গয়না কেনার সময় আলাদা করে ভ্যাট পরিশোধ করতে হবে না; নির্ধারিত ভ্যাট স্বর্ণের বিক্রয়মূল্যের মধ্যেই সমন্বয় করা হচ্ছে।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমেছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট রুপার প্রতি ভরি বিক্রি হবে ৪ হাজার ৬০৭ টাকায়। ২১ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরির মূল্য ২ হাজার ৮৫৭ টাকা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন