

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে পূর্বাচলের ১ নং সেক্টর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে মার্কেটের অন্তত ৫টি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই দোকানগুলোতে থাকা মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোরের দিকে পূর্বাচলের ১ নং সেক্টর এলাকায় হঠাৎ আগুন দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।
ভোর পাঁচটার দিকে পূর্বাচলের ১ নং সেক্টর এলাকায় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় দুটি মিষ্টির দোকান, দুটি রেস্টুরেন্ট এবং একটি মুদি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
পূর্বাচল ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আতিকুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তদন্ত শেষে আগুনের সূত্রপাত সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে হঠাৎ আগুনে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।
মন্তব্য করুন