

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জুয়েলারি দোকানে ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফারজানা আক্তার রুপা (৩৬) নামে প্রতারক চক্রের এক নারী সদস্যকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ফুলবাড়িয়া বাজারের মরিচ মহল এলাকার রফিকুল জুয়েলার্স নামীয় জুয়েলারি দোকানে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত ফারজানা আক্তার রুপা জেলার ত্রিশাল উপজেলার পোড়াবাড়ি বাদামিয়া গ্রামের হান্নান মিয়ার স্ত্রী। সে পেশাদার প্রতারক চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক নারী রফিকুল জুয়েলার্স দোকানে হাতে ছুরি নিয়ে ব্যবসায়ির ওপর বারবার হামলা চেষ্টা করে। এসময় ওই নারী ব্যবসায়ীকে ‘জামায়াত’ বলে দেখে নেওয়ার হুমকি দিয়ে গালাগালি করেন।
ব্যবসায়ী রফিকুল বলেন, কিছুদিন আগে এই নারীসহ চোর চক্রের দল আমার দোকান থেকে অলঙ্কার চুরি করে নিয়ে যান। একই কায়দায় আবারও চুরি করতে আসলে তাকে শনাক্ত করি। পরে সেই দিনের ভিডিও ফুটেজ দেখে ওই নারী চুরির কথা স্বীকার করেন। এসময় কৌশলে ওই নারী দোকান থেকে বেরিয়ে জামায়াত বাক্য উচ্চারণ করে ছুরি নিয়ে আবারও দোকানে ঢুকে ব্যবসায়ীর ওপর হামলা করেন। এমতাবস্থায় পাশের ব্যবসায়ীরা বিষয়টি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফারজানা আক্তার রুপাকে গ্রেপ্তার করে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, ওই নারী পেশাদার প্রতারক চক্রের সদস্য। তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।
মন্তব্য করুন
