মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৯:৩৮ এএম
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান
expand
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরইমধ্যে সম্পন্ন করা হয়েছে সকল প্রস্তুতি।

নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর আড়াইটায় নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বইছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। তৈরি করা হয়েছে ৬৪ ফুট দৈর্ঘ্য এবং ৪৪ ফুট প্রস্থের মঞ্চ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তার দিকনির্দেশনা অনুযায়ী ধানের শীষকে জয়ী করতে নেতাকর্মীরা কাজ করে যাবেন বলে জানান তারা।

এছাড়াও অবহেলিত অঞ্চলে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেবেন তারেক রহমান বলছেন স্থানীয় নেতাকর্মীরা।

এ সভায় বিভাগের ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা ও জামালপুরের ২৪টি সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়ার কথা রয়েছে।

নির্বাচনী এ জনসভাকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup