

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সিগঞ্জ লঞ্চঘাটে চলন্ত লঞ্চ থেকে নামতে গিয়ে নদীতে পড়ে যাওয়া এক যাত্রীকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ‘রব রব–৭’ নামের একটি ঢাকাগামী লঞ্চে এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া ব্যক্তির নাম মো. জাহির। তিনি কুমিল্লার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, চাঁদপুর থেকে ছেড়ে আসা লঞ্চটি মুন্সিগঞ্জ ঘাটে ভিড়তে গেলে তাড়াহুড়ো করে নামার চেষ্টা করেন জাহির। লঞ্চটি ঘাটে পুরোপুরি না পৌঁছাতেই তিনি লাফ দিলে ভারসাম্য হারান। একপর্যায়ে লঞ্চের সামনে কিছুক্ষণ ঝুলে থাকার পর ধলেশ্বরী নদীতে পড়ে যান এবং তলিয়ে যেতে থাকেন।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত আলোচনার জন্ম দেয়।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ঈদ উপলক্ষে ঘাট এলাকায় একটি ডুবুরি দল দায়িত্বে ছিল। ঘটনাটি ঘটার পরপরই তারা দ্রুত নদীতে নেমে ওই ব্যক্তিকে উদ্ধার করে। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।
মন্তব্য করুন
