মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ক্রিকবাজের প্রতিবেদন 

আমিনুলের একক সিদ্ধান্তে বিসিবিতে অস্বস্তি 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০৫:৫৪ এএম আপডেট : ২০ মার্চ ২০২৬, ০৫:৫৫ এএম
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ।। ফাইল ছবি
expand
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ।। ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলামের একক সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা নিয়ে বোর্ডের ভেতরে-বাইরে ক্রমেই বাড়ছে অসন্তোষ ও প্রশ্ন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবশেষ নির্বাচনে অনিয়ম তদন্তের জন্য সম্প্রতি একটি কমিটি গঠন করে ক্রীড়া মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়ে মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছেন তিনি। তার এমন পদক্ষেপে বোর্ডের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে।

ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজের জানিয়েছে, বোর্ডের অন্যান্য পরিচালকদের সঙ্গে আলোচনা না করে নেওয়া এই সিদ্ধান্তে অনেকেই হতবাক।

একাধিক বোর্ড পরিচালক ক্রিকবাজকে জানান, তারা এখনও বোঝার চেষ্টা করছেন কীভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক পরিচালক বলেন, ‘আমরা এ পর্যন্ত মাত্র দুইটি আলাদা আলোচনায় অংশ নিয়েছি, একবার আইসিসি টি-২০ বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত, আরেকবার ঢাকা বিশ্ববিদ্যালয়কে দুই কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত। এর বাইরে কোনো আলোচনার সুযোগ হয়নি।’

এদিকে পরিচালকদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে চিঠির খসড়া শেয়ার করা হলে সাতজন পরিচালক তাতে ‘থাম্বস আপ’ প্রতিক্রিয়া জানান। একমাত্র প্রতিক্রিয়া আসে সংগীতশিল্পী ও বোর্ড সদস্য আসিফ আকবরের কাছ থেকে, যিনি লিখেন, ‘ধন্যবাদ, এটি প্রয়োজন ছিল।’

এক পরিচালক বলেন, ‘এনএসসি (জাতীয় ক্রীড়া পরিষদ) আমাদের অভিভাবক; তাদের ওপর এমন চিঠি লেখা ঠিক নয়। সমস্ত খেলার মাঠ যা আমরা ব্যবহার করছি, তা এনএসসির সম্পত্তি। সরকার ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছে। বোর্ডের চিঠি সরকারের সঙ্গে দূরত্ব তৈরি করেছে।’

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) জানিয়েছে, সরকারের নির্দেশ অনুযায়ী তদন্ত কমিটি গঠন করা তাদের সাংবিধানিক দায়িত্বের মধ্যেই পড়ে।

এনএসসি কর্মকর্তা দৌলতুজ্জামান খান বলেন, ‘জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ধারা ২৪ অনুযায়ী, সরকারের পক্ষ থেকে আমাদের যে কোনো বিষয়ে নির্দেশ দেওয়া যেতে পারে। তদন্ত কমিটি গঠনের পর গভীর তদন্ত এবং আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে। ফলাফলের ওপর ভিত্তি করে আইসিসির সঙ্গে যোগাযোগ নির্ধারণ করা হবে।’

উল্লেখ্য, বর্তমানে বিসিবির অভ্যন্তরীণ পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। বোর্ড এবং ক্রিকেট সম্প্রদায়ের কিছু অংশে তিনি ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। ঘরোয়া লীগ পরিচালনা, প্রশাসনিক চ্যালেঞ্জ ও সরকারের সঙ্গে এই দ্বন্দ্ব তার অবস্থান আরও জটিল করে তুলেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup