

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রমজান মাসে সাধারণত চারটি জুমা পড়ে। তবে কোনো কোনো বছরে এই সংখ্যা পাঁচে পৌঁছায়, যা মুসলিমদের কাছে বাড়তি গুরুত্ব বহন করে। তিন বছর পর এবার বাংলাদেশসহ কয়েকটি দেশে রমজানে আবারও পাঁচটি জুমা পালনের সুযোগ মিলেছে।
এর আগে ২০২৩ সালের রমজানেও পাঁচটি জুমা পড়েছিল। সে বছর রমজান শুরু হয়েছিল জুমার দিন দিয়ে, এরপর ধারাবাহিকভাবে আরও চারটি শুক্রবার আসে।
চলতি বছরে রমজানের দ্বিতীয় দিন (২০ ফেব্রুয়ারি) ছিল প্রথম জুমা। এরপর ২৭ ফেব্রুয়ারি, ৬ মার্চ ও ১৩ মার্চ যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ জুমা পালিত হয়। আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে পঞ্চম জুমা, যা ‘জুমাতুল বিদা’ হিসেবে পরিচিত।
এদিকে দেশের আকাশে আজ কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। সে অনুযায়ী, আগামী শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
মন্তব্য করুন
