বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক ১ 

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৩:৫৫ পিএম
মুন্সীগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক মো. মীর হোসেন
expand
মুন্সীগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক মো. মীর হোসেন

মুন্সীগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মো. মীর হোসেন (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।সোমবার (৯ মার্চ) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মুক্তারপুর ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মীর হোসেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার নোয়াপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। জেলা পুলিশ সূত্রে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে একটি দল সদর উপজেলার মুক্তারপুর ফেরিঘাট সংলগ্ন রিভার ভিউ কোল্ড স্টোরের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে।

এ সময় মো. মীর হোসেন ওরফে মোতালেবকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানায়, জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Congo DR
Scheduled
17 Jun, 11:00 PM
VS
World Cup