সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মেহেরপুরে ২১৩ কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সামগ্রী

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৯ পিএম
মেহেরপুরে দুটি আসনের ২১৩ কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম
expand
মেহেরপুরে দুটি আসনের ২১৩ কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

রাত পোহালেই ভোট। মেহেরপুরে দুটি আসনের ২১৩ কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম।

সকাল থেকে মেহেরপুর ও গাংনী উপজেলা পরিষদ থেকে প্রিজাইডিং অফিসারের হাতে এসব সরঞ্জাম তুলে দেওয়া হয়। নির্বাচনী সরঞ্জাম নিয়ে কেন্দ্রে রওনা হচ্ছে প্রিজাইডিং কর্মকর্তা পুলিশ ও আনসার সদস্যরা।

আজ বুধবার সকাল সাড়ে ১১ টা থেকে মেহেরপুর সদর ও গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে প্রিজাইডিং কর্মকর্তারা সিল, প্যাড, অমোচনীয় কালি ও স্বচ্ছ ব্যালট বাক্স বুঝে নিচ্ছেন।

জেলার ২টি সংসদীয় আসনের ২১৩টি ভোটকেন্দ্রে অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণে সব প্রস্তুতি সম্পন্ন করেছে মেহেরপুর জেলা প্রশাসন। মেহেরপুর ১ ও ২ আসনে ২৭ টি কেন্দ্র কে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনায় রেখেছে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জেলা রিটার্নিং কর্মকর্তা ড. সৈয়দ এনামুল কবীর জানান, ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও নির্বাচন অফিস। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জাম পাঠানো হচ্ছে।

পুলিশের পাশাপাশি সেনাবাহিনী র‍্যাব ও বিজিবি আইনশৃঙ্খলা রক্ষায় টহল শুরু করেছে। এছাড়া ভোট কেন্দ্র এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের মোবাইল টিম নিয়োজিত আছে। ভোট কেন্দ্রগুলোকে ঘিরে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে কাজ করছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মেহেরপুর-১ ও ২ আসনে ৫ লাখ ৮৭ হাজার ভোটার আগামিকাল ভোটাধিকার প্রয়োগ করবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন