শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে ককটেলসহ আটক ১

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৩ পিএম
মেহেরপুরে দু’টি ককটেল বোমা উদ্ধার সহ একজন আটক
expand
মেহেরপুরে দু’টি ককটেল বোমা উদ্ধার সহ একজন আটক

মেহেরপুরের গাংনীতে সেনাবাহিনী একটি ওয়েল্ডিং দোকানে অভিযান চালিয়ে দুটি ককটেল বোমা উদ্ধার। এসময় দোকান মালিক রিমন নামের এক যুবককে আটক করা হয়েছে।

আজ সোমবার দুপুরে গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজারে এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর গাংনী ক্যাম্পের সদস্যরা। আটক রিমন গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

সেনাবাহিনী ক্যাম্প জানায়, নিজ দোকানে ককটেল সাদৃশ বিস্ফোরক বোমা রেখে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর গাংনী ক্যাম্পের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে দোকান থেকে দু’টি ককটেল বোমা উদ্ধার করা হয়। এসময় দোকান মালিক রিমনকে আটক করে গাংনী সেনাবাহিনী ক্যাম্পে নিয়ে আসা হয় । ধারণা করা হচ্ছে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটানোর উদ্দেশ্যেই ওই ককটেল বোমা দোকানে রাখা হয়েছিল।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বিষয়টি নিশ্চিত করে জানান, সেনাবাহিনীর অভিযানে দু’টি ককটেল বোমা উদ্ধারসহ একজনকে আটক করা হয়েছে। আটক রিমনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Belgium
Scheduled
11 Jul, 01:00 AM
VS
World Cup