সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র চলবে না: মাসুদ অরুন

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪২ পিএম
নির্বাচনী জনসভা
expand
নির্বাচনী জনসভা

নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র চলবে না, ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তার সঙ্গে কোনো ধরনের প্রতারণা বরদাশত করা হবে না।

ভোট পাহারা দিতে হবে, কোনো ষড়যন্ত্র হলে ভোটকেন্দ্র থেকে আমরা যাব না। মেহেরপুর-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন নির্বাচনি জনসভায় বক্তব্য একথা বলেন।

তিনি আরও বলেন, পরিবারের সকলকে নিয়ে পাড়ায়, মহল্লায়, গ্রামে ইউনিয়নে সবাই ঐক্যবদ্ধ থেকে দুর্গ গড়ে তোলেন। কোনো ষড়যন্ত্র যাতে আমার ভোটের অধিকার ধ্বংস করতে না পারে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

তিনি বলেন, আমি মেহেরপুরবাসীর কাছে বিগত দিনের ভুলত্রুটির জন্য ক্ষমা চেয়ে রাখছি। আমি মেহেরপুর বাসীকে কথা দিতে চাই আর কখনো মেহেরপুরে প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি হবে না। কোন মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে না।

মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান এর সভাপতিত্বে পৌর বিএনপি'র সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনে বিএনপির প্রার্থীর চিফ এজেন্ট অ্যাড. মারুফ আহমেদ বিজন, জেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি আনসারুল হক, আলমগীর খান ছাতু, ইলিয়াস হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ, সাবেক মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি লতিফ বিশ্বাস।

সমাবেশে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন