সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জমিদারী রাজনীতির দিন শেষ, এবার ইনসাফের শাসন কায়েম হবে : মামুনুল হক

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৬ পিএম আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০২ পিএম
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক
expand
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, আমরা একটি স্বপ্ন, ভিশন ও অঙ্গীকার নিয়ে রাজনীতিতে নেমেছি। বাংলার মানুষের মাঝে আজ যে জাগরণ তৈরি হয়েছে এবং তরুণদের বুকে যে সাহস পুঞ্জীভূত হয়েছে, তাতে আমি দৃঢ়ভাবে বলতে পারি -হাজী শরীয়াতুল্লাহর এই পুণ্যভূমিতে এবার ইনসাফের শাসন কায়েম হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে শিবচর নন্দকুমার ইনস্টিটিউশনের মাঠে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​মাওলানা মামুনুল হক বলেন, এদেশের মানুষ আর কোনো 'জমিদারি রাজনীতি' দেখতে চায় না। বংশপরম্পরায় শাসন করার দিন শেষ হয়ে আসছে। সাধারণ মানুষ এখন মেহনতি মানুষের অধিকার আদায়ের রাজনীতিকে গ্রহণ করছে।

তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন যে, ইনসাফ ও সাম্যের মাধ্যমেই মানুষের প্রকৃত মুক্তি আসবে এবং শোষণের হাত থেকে সাধারণ জনগণ রেহাই পাবে।

​বক্তব্যে তিনি হুশিয়ারি দিয়ে বলেন, মাস্তানি আর সন্ত্রাসীর রাজনীতির দিন শেষ। রাজনীতি হবে মানুষের সেবার জন্য, ভয় দেখানোর জন্য নয়।

তিনি আরও উল্লেখ করেন যে, পেশিশক্তি ব্যবহার করে রাজনীতিতে টিকে থাকার চেষ্টা এখন আর বাংলার সচেতন জনতা সফল হতে দেবে না।

বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবচর উপজেলার আমীর মো. সারোয়ার হোসাইন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশাল জনসভায় মাদারীপুর -১ (শিবচর) আসনের এগারো দলীয় জোট প্রার্থী সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেন,প্রার্থীরা যখন নির্বাচনে আসে তখন তাঁরা প্রতিশ্রুতি দেয় যে, আমরা সমাজকে মাদক মুক্ত করব,দূর্নীতি মুক্ত করব।

কিন্তু আমি নির্বাচনে প্রার্থী হওয়ার আগেই মাদকের বিরুদ্ধে যুদ্ধ করেছি, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছি। সুতরাং আমি আপনাদের প্রতিটি ভোটের আমানত রক্ষা করব ইনশাআল্লাহ।

শীত উপেক্ষা করে শিবচরের বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার মানুষেের উপস্থিতিতে এই বিশাল জনসভায় এগারো দলীয় জোটের মাদারীপুর জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ শিবচরের সকল স্তরের ভোটারদের এগারোদলীয় প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন