সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এতিম শিশুদের জন্য ৩২ লাখ টাকা বিতরণ

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১০:৪২ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

​লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ৬টি এতিমখানায় বসবাস করা প্রায় আড়াইশতাধিক এতিম শিশুর জন্য ৩২ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি এতিমখানার অনুকূলে এসব অনুদানের চেক বিতরণ করেন লালমনিরহাট ২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।

এতিম ও সুবিধা বঞ্চিত শিশুদের বসবাস ও পড়ালেখার জন্য সরকারের পাশাপাশি বে সরকারী ভাবেও গড়েছে এতিমখানা। এসব এতিমখানায় অনাথ শিশুরা পড়ালেখা করে সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে। সরকারী ভাবে গড়ে উঠা এতিমখানার সকল ব্যায় সরকার বহন করে থাকে। তবে বে সরকারী এতিমখানা স্থানীয় বিত্তশালীদের অনুদানে চলে থাকে। সরকারের সমাজসেবা মন্ত্রনালয় ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত বে সরকারী এতিমখানায় সরকারী অনুদান প্রদান করে থাকে।

এ উপজেলার ৬টি এতিমখানা ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত হয়েছে। এসব এতিমখানায় বসবাস করছে প্রায় ২৬৪ জন এতিম শিশু। এসব এতিমখানার জন্য ২০২৫-২৬ অর্থ বছরে ৩১ লাখ ৬৮ হাজার টাকা বরাদ্দ দেয় সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব এতিমখানার দায়িত্বপ্রাপ্তদের হাতে অনুদানের চেক প্রধান করেন লালমনিরহাট ২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সাইফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীদ ইশরাক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল আহাদ লাজু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুকান্ত সরকার এবং বীর মুক্তিযোদ্ধা মোহসীন আলী টুলু।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank