

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভোট কেনার অভিযোগে রবীন্দ্রনাথ রায় নামে জনতা দলের এক নেতাকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার দলগ্রাম ইউনিয়নের পাটিকাপাড়া এলাকায় পরিচালিত ভ্রাম্যমান আদালত ওই নেতার জরিমানা করেন। জরিমানা গুণার নেতা রবীন্দ্রনাথ রায় জনতার দলের দলগ্রাম ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ আসনে জনতা দলের প্রার্থী শামীম কামালের পক্ষে ‘কলম’ প্রতীকে ভোট কেনার উদ্দেশ্যে রবীন্দ্রনাথ রায়ের নেতৃত্বে তিন থেকে চারজন কর্মী দলগ্রাম ইউনিয়নের পাটিকাপাড়া এলাকায় প্রবেশ করে। এ সময় তারা ভোটারদের মাঝে টাকা বিতরণ শুরু করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাদের ধাওয়া দিলে বাকীরা পালিয়ে গেলেও আটক হন রবীন্দ্রনাথ রায়।
খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহীদ ইশরাক ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় নিজের অপরাধ স্বীকার করলে আটক রবীন্দ্রনাথ রায়ে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। পরে জরিমানা দুই হাজার টাকা দিয়ে মুক্তি পান তিনি।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহীদ ইশরাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নির্বাচনী আচরন বিধি লঙ্ঘন করে ভোটারদের অর্থের বিনিময়ে প্রভাবিত করার অপরাধে রবীন্দ্রনাথ রায় একজনের জরিমানা করা হয়েছে। নির্বাচন অবাধ সুষ্ঠ করতে আগামী দিনেও এমন অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
