সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত নেতার ৬০ ফেস্টুন কেটে ফেললেন শ্রমিকদল নেতা

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৬, ১০:৩৫ এএম
জামায়াত নেতার ৬০ পেস্টুন কেটে ফেললেন পরিবহন শ্রমিকদল নেতা
expand
জামায়াত নেতার ৬০ পেস্টুন কেটে ফেললেন পরিবহন শ্রমিকদল নেতা

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারী রেজাউল ইসলাম খাঁন সুমনের ঈদ শুভেচ্ছার ৬০ পেস্টুন ব্লেড দিয়ে কেটে ফেলার অভিযোগ উঠেছে।

রোববার (২৪ মে) বিকেলে উপজেলার মান্দারী বাজারে প্রকাশ্যে পরিবহণ শ্রমিক দল নেতা আক্তার হোসেন ঘটনাটি ঘটিয়েছেন। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

এদিকে পেস্টুন কেটে ফেলার ঘটনার জের ধরে সন্ধ্যায় মান্দারী বাজারে বিএনপি ও জামায়াতের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ সময় চ্যানেল ফ্যাশন নামের একটি শো-রুম ভাঙচুর করে। ঘটনার সময় ভিডিও করতে গেলে সংবাদর্মীদের দেখে নেওয়ার হুমকি দেয় পরিবহণ শ্রমিকদল নেতা আক্তার।

অভিযুক্ত আক্তার জেলা পরিবহন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও মান্দারী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার)।

জামায়াত সূত্র জানায়, জামায়াত নেতা রেজাউল মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী। ঈদুল আজহা উপলক্ষে তার নির্বাচনী এলাকায় পেস্টুন লাগানোর জন্য অটোরিকশাযোগে মান্দারী বাজারে আনা হয়।

সেখানে রিকশার ওপরেই রেখেই পরিবহণ শ্রমিকদল নেতা আক্তার প্রায় ৬০টি পেস্টুন ব্লেড দিয়ে কেটে দেয়। ছড়িয়ে পড়া ভিডিওতেও একই দৃশ্য দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আক্তারের কাছে পেস্টুন কাটার ঘটনার কারণ জানতে চান জামায়াত নেতা সুমন। কিন্তু আক্তার কারণ না জানিয়ে তার ওপর ক্ষিপ্ত হয়ে উঠে। এ ঘটনায় তাৎক্ষণিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি।

জামায়াত নেতা রেজাউল ইসলাম খাঁন সুমন অভিযোগ করে জানান, কোন কারণ ছাড়াই আক্তার আমার পেস্টুন নষ্ট করে ফেলেছে। কারণ জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন। ঘটনার সময় মান্দারী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকও উপস্থিত ছিলেন।

বক্তব্য জানতে চাইলে পরিবহন শ্রমিকদল নেতা আক্তার হোসেন সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে উঠেন। তিনি কোন বক্তব্য দিতে রাজিন হননি। উল্টো সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন।

চন্দ্রগঞ্জ থানার ওসি মোরশেদ আলম বলেন, বিষয়টি শুনেছি, একটি সু রুমে নাকি হামলা হচ্ছে। এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন