সোমবার
০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ মে ২০২৬, ১২:৪২ পিএম
ছাত্রদলের উদ্যোগে শুভেচ্ছা মিছিল
expand
ছাত্রদলের উদ্যোগে শুভেচ্ছা মিছিল

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে রায়পুরের দুই ছাত্রনেতাকে যুগ্ম আহ্বায়ক মনোনীত করায় উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গত ২ মে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের ১৮ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

ওই কমিটিতে রায়পুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয় এবং রায়পুর পৌর ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম নিশাতকে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়।

সোমবার (৪ মে) সকাল ১১টায় রায়পুর শহরের প্রধান প্রধান সড়কে মিছিল বের করা হয়। পরে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নবনির্বাচিত নেতাদের বরণ করে নেওয়া হয়।

এসময় জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয় বলেন, ছাত্রলীগের মতো আমাদের দলেও কিছু অনুপ্রবেশ ঘটেছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে এবং তা প্রতিহত করতে হবে।

অন্যদিকে, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম নিশাত বলেন, ছাত্রদল শান্তি ও মেধার রাজনীতিতে বিশ্বাসী। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান আইনান, কলেজ ছাত্রদলের সদস্য সচিব জুবায়ের চৌধুরী, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজসহ উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন