মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে নতুন জামা পরা হলো না ছোট্ট ফাইজা

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০৩:১০ এএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

আর মাত্র একদিন পরেই পবিত্র ঈদুল ফিতর। ঈদ উপলক্ষ্যে বাজার থেকে নতুন পোশাকও কেনা হয়ে গেছে। তবে সেই নতুন পোষাক আর পড়া হলো না শিশু ফাইজার। মায়ের সাথে মার্কেট করে বাড়ীর সামনে এসে রাস্তা পাড় হতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৬ বছর বয়সি শিশু ফাইজা আক্তার।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে ৫টার দিকে লক্ষ্মীপুরের রামগঞ্জের এনায়েতপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ফাইজা একই এলাকার সৌদি প্রবাসী বাচ্চু পাটোয়ারীর মেয়ে।

নিহতের জুবায়ের জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মায়ের সঙ্গে রামগঞ্জ শহরে ঈদের বাজার শেষে বাড়ির সামনে আসে। এ সময় অটো থেকে নেমেই মায়ের আগে ঘরে যেতে রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যান চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, ‘পরিবারের আবেদনের কারনে মানবিক কারনে লাশ ময়নাতদন্ত করা হয়নি । পিকআপ চালককে তারা ক্ষমা করে দিয়েছে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup