শনিবার
২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০৩:৫০ পিএম
কুষ্টিয়ায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার
expand
কুষ্টিয়ায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চারটি গুলিসহ সৈকত (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) রাতে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজত বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সৈকত উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি পাকুড়িয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাগজত বাজার এলাকা থেকে সৈকতকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চারটি গুলিসহ গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে। আজ শনিবার দুপুরের মধ্যে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Croatia VS Ghana
Scheduled
28 Jun, 03:00 AM
VS
World Cup