বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত নেতার রান্না ঘরে আগুন দিয়ে পালালো দুর্বৃত্তরা

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৫ পিএম
জামায়াত নেতার রান্না ঘরে আগুন
expand
জামায়াত নেতার রান্না ঘরে আগুন

কুষ্টিয়ার দৌলতপুরে এক জামায়াত নেতার বাড়ির রান্না ঘরে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে এ ঘটনায় বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জাহিদ হাসানের ভাগজোত এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে দুজন দুর্বৃত্ত বাড়ির পেছন দিক দিয়ে এসে রান্নাঘরে আগুন দেয়। বাড়ির লোকজন টের পেয়ে গেলে দুর্বৃত্তরা দ্রুত সেখান থেকে পালিয়ে যান। পরে বাড়ির সদস্যরা আগুন নিভাতে সক্ষম হন।

জাহিদ হাসান জানান, নির্বাচন সামনে রেখে ভয়-ভীতি দেখাতে এই অগ্নিসংযোগ করা হয়ে থাকতে পারে।

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন,"ঘটনাটি আমাদের থানায় ফোন করে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।"

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Bosnia-Herz VS Qatar
Scheduled
25 Jun, 01:00 AM
VS
World Cup