শুক্রবার
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় সাইবার সন্ত্রাস চালাচ্ছে একটি দল: আমির হামজা 

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৫ পিএম
কথা বলছেন মুফতি আমির হামজা
expand
কথা বলছেন মুফতি আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াত প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেজ সাময়িকভাবে অপসারণের ঘটনায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে আমির হামজা বলেন,"আপনারা জানেন বর্তমান তথ্য প্রযুক্তির যুগ। এই তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে আমরা মানুষের মাঝে দ্বীনের দাওয়াত সত্য পৌঁছে দেয়ার একটা প্রয়াস চালাচ্ছিলাম। আমার ফেসবুক পেজে সাড়ে ছয় লাখের মতো ফলোয়ার ছিল। একবারে এই সাড়ে ছয় লাখ মানুষের কাছে ইসলামের দাওয়াত আমি পৌঁছে দিতাম। একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমার অফিসিয়াল পেজের বিরুদ্ধে ফেক স্ট্রাইক বা মিথ্যা অভিযোগ নিয়মিত ভাবে চালাচ্ছিল। এই কারণে আজ দুপুরে আমার পেজ নষ্ট হয়ে যায়।

তিনি আরও বলেন,‘প্রাথমিকভাবে ধারণা করছি এটি একটি পরিকল্পিত সাইবার হামলা। নির্বাচনের নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় একটি দল এরকম নেক্কারজনক সাইবার সন্ত্রাসের জড়িয়েছে বলে আমার বিশ্বাস। অফলাইনের পাশাপাশি অনলাইনে আমার প্রচারণার ব্যাপক সাড়া ফেলে এজন্য প্রতিপক্ষ দিশেহারা হয়ে যায়। জনগণের সারা দেখে এই ডিজিটাল প্লাটফর্মকে তারা বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে। এই ব্যর্থতা ঢাকতে তারা সাইবার হামলা বেছে নেয়। এই ধরনের সাইবার হামলা আমাদের কাউকে দমাতে পারবে না’।

আমির হামজা আরও বলেন,"আমরা ইতিমধ্যে ফেসবুকের কাছে প্রমাণসহ আবেদন করেছি, আমাদের টেকনিক্যাল টিম আপ্রাণ চেষ্টা করছে পেজটি ফিরিয়ে আনার জন্য। যারা এ ধরনের ডিজিটাল অপরাধের সঙ্গে জড়িত প্রয়োজনীয় দেশের প্রচলিত আইনের আশ্রয় নিবো।"

এসময় কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হকসহ আমির হামজার আইসিটি বিভাগের সদস্য এবং জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X