শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযানে ২০ দালাল আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৫ পিএম
আটক দালাল
expand
আটক দালাল

কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালবিরোধী বিশেষ অভিযানে র‍্যাব ২০ জন দালালকে আটক করেছে। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত র‍্যাব-১৪ কিশোরগঞ্জ ও র‍্যাব হেডকোয়ার্টারের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

র‍্যাব সূত্র জানায়, দ্রুত পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখিয়ে দালালচক্রের সদস্যরা পাসপোর্ট করতে আসা সেবাপ্রার্থীদের কাছ থেকে সরকারি ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায় করছিল। অভিযানের সময় সিভিল পোশাকে থাকা র‍্যাব সদস্যদের কাছ থেকেও তারা টাকা দাবি করে।

এ সময় আটক ২০ দালালকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

র‍্যাব আরও জানায়, পাসপোর্ট অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে দালালদের যোগসাজশের প্রমাণ পাওয়া গেছে। বিষয়টি যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের হয়রানি রোধে দালালবিরোধী এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

সাজাপ্রাপ্তদের ব্যক্তিরা হলেন — মো. মুস্তাফিজুর রহমান (৪৫)কে ১ মাস। মো. মোতাহার হোসেন (২৭), মো. মিজানুর রহমান (৩০), মো. রনি (২৬), মো. বাদল মিয়া (৪৭), মো. হৃদয় মিয়া (২৫), মো. ফয়সাল (২২), আব্দুর রহমান (২৫), মো. হাফিজ হোসেন (৩০), মো. সাগর আহমেদ (৩৫), মো. শামিম মিয়া (৩১) ও মো. রাফসান (২৩)কে ২০ দিনে করে। মো. মাসুদ রানা (৩৮), মো. রাসেল মিয়া (৩২), মো. শাফায়াতুল খালেক সাইফুল (৩৮), মো. অজুল মিয়া হৃদয় (২৫), মো. নাদিম মিয়া (২৮) ও মো. ইমন (২০)কে ১৫ দিনের করে। এবং মো. সেলিম মজুমদার ও মো. মাহফুজকে ৭ দিন করে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X