শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে নাশকতা মামলায় আ.লীগ কর্মী টিপু সুলতান আটক 

যশোর প্রতিনিধি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পিএম
যশোরে নাশকতা মামলায় আ.লীগ কর্মী টিপু সুলতান আটক 
expand

নাশকতার মামলায় এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগ কর্মী টিপু সুলতানকে (৪২) আটক করেছে পুলিশ। টিপু সুলতান যশোর সদর উপজেলার চানপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

কোতোয়ালি থানার ওসি কবির হোসেন জানিয়েছেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট গ্রহন হচ্ছিল। ওইদিন আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে বোমার বিস্ফোরণ ঘটনায়এবং লাঠি সোটা, ধারালো অস্ত্র নিয়ে ভোট কেন্দ্র জোরপূর্বক দখল করে। সে সময় বেশ কয়েকজন আহত হয়। অবৈধ অস্ত্র উচিয়ে গুলি বর্ষণ করে। চারিদিকে আতংক বিরাজ করতে থাকে।

এই ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়। এই মামরাল এজাহারভুক্ত আসামি টিপু সুলতান। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাড়ি থেকে টিপু সুলতানকে আটক করা হয়। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank