বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আর্জেন্টিনা সমর্থক আহত

যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৬:১০ পিএম
যশোরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ
expand
যশোরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ

যশোরের ঝিকরগাছায় ফুটবল বিশ্বকাপের খেলা দেখা নিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের বিরোধ রক্তাক্ত সংঘর্ষে রূপ নিয়েছে। খেলার সময় বাঁশি বাজানোকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধের জেরে পরদিন এক আর্জেন্টিনা সমর্থক কিশোরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক ব্রাজিল সমর্থকের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে উপজেলার বেনেয়ালী গ্রামে। আহত তানভীরকে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তার বাবা শওকত আলী ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, সোমবার রাতে বেনেয়ালী বাজারে আর্জেন্টিনার খেলা দেখার সময় তানভীর বাঁশি বাজাচ্ছিলেন। এ সময় একই গ্রামের হাসান আলী, যিনি ব্রাজিলের সমর্থক বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে, তাকে বাঁশি বাজাতে নিষেধ করেন। তানভীর তা না মানলে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয় এবং অভিযুক্ত তাকে হুমকি দেন।

এর পরদিন মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বেনেয়ালী বাজারে যাওয়ার পথে হাসান আলী পেছন থেকে এসে তানভীরকে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে ধারালো বার্মিজ চাকু দিয়ে তার বুকে আঘাতের চেষ্টা করলে আত্মরক্ষার সময় চাকুর কোপ বাম কান ও মাথার পাশে লাগে। এতে তিনি রক্তাক্ত জখম হন।

স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করেন। অভিযোগে আরও বলা হয়েছে, হামলার পর অভিযুক্ত প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Morocco
Scheduled
10 Jul, 02:00 AM
VS
World Cup