বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ  

বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৬, ০৯:১০ পিএম
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
expand
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, কসমেটিক্স, সন পাপড়ী ও জর্দ্দাসহ বিভিন্ন পণ্য, যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৫ হাজার ৩০০ টাকা।

বুধবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল বেনাপোল আইসিপি ও সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দের তথ্য নিশ্চিত করেন লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়। এসময় চোরাকারবারিরা অবৈধভাবে ভারত থেকে বিভিন্ন পণ্য বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে ভারতীয় ৪৫টি শাড়ি, ৩ প্যাকেট সন পাপড়ী, ২ প্যাকেট জর্দ্দা এবং ১৭৪টি বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম বলেন, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। দীর্ঘদিন ধরে বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করে। দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান নির্মূলে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন