

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোর শহরের একটি ব্যস্ত বাণিজ্যিক এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আলী হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার দুপুর আড়াইটার দিকে শহরের সন্ধানী সুপার মার্কেট-এ অবস্থিত একটি মোবাইল সার্ভিসিং দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক আলী হোসেন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কোটা গ্রামের বাসিন্দা এবং মোঃ আবু মুছার ছেলে। তিনি ‘তন্বী ইলেকট্রনিকস’ নামে একটি মোবাইল মেরামতের দোকানের মালিক বলে জানা গেছে।
ডিবি পুলিশের সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই অলোক কুমারের নেতৃত্বে একটি বিশেষ টিম উক্ত মার্কেটে অভিযান চালায়। এসময় সন্দেহভাজন হিসেবে আলী হোসেনের দোকানে তল্লাশি চালানো হলে সেখান থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের ইনচার্জ সুজন কুমার মন্ডল জানান, অবৈধ অস্ত্র রাখার অভিযোগে আলী হোসেনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন