বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেফতার  

যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৮:০৬ পিএম
যশোরের চৌগাছায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান
expand
যশোরের চৌগাছায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

যশোরের চৌগাছায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে স্কুপ সিরাপ, চোলাই মদ ও গাঁজাসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার সকাল ও দুপুরে পৃথক অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক সাজা প্রদান করা হয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, চৌগাছা পৌরসভার কংশারীপুর মধ্যপাড়া এলাকায় হোচেন আলীর নিজ বসতঘরে অভিযান চালিয়ে ৩৫ বোতল স্কুপ সিরাপসহ তাকে গ্রেফতার করা হয়। একই দিনে সুখপুকুরিয়া ইউনিয়নের পুড়াপাড়া খালপাড়া গ্রামে আক্তার হোসেনের বাড়ি থেকে ১০ লিটার চোলাই মদ উদ্ধার করে তাকে আটক করা হয়। এ দুই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, চানপুর এলাকায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ ৪ জনকে আটক করা হয়। আটকরা হলেন মোমিন, নজরুল ইসলাম, ইজাজুল বিশ্বাস ও কামরুল ইসলাম। প্রত্যেকের কাছ থেকে ৫০ গ্রাম করে গাঁজা উদ্ধার করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ড ও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণ করেন।

অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা। তিনি জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন