

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গোপালগঞ্জের মধুমতি নদী থেকে অজ্ঞাত এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
মঙ্গলবার (২৪ মার্চ)রাতে গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ঘাঘা ধলইতলা খেয়াঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নড়াইলের বড়দিয়া নৌ-তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ কমরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ঘাঘা ধলইতলা খেয়াঘাট এলাকায় ওই নারীর মরদেহ দেখতে পায় এলাকাবাসী।
পরে খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তিনি আরো জানান, মরদেহের ময়নাতদন্ত শেষে আঞ্জুমানে মহিদুলের মাধ্যমে কবরস্থ করা হয়েছে। মরদেহটি অন্যএলাকা থেকে ভেসে আসতে পারে বলে ধারণা করছেন তিনি।
মন্তব্য করুন