

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সারাদেশে অব্যাহত ধর্ষণ, হত্যা ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নারী নির্যাতনকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (৯ মার্চ) সকাল ১০টায় জনউদ্যোগ যশোর ও বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাব যশোর-এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রায় এক ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে দুই শতাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জনউদ্যোগ যশোরের আহ্বায়ক নাজির আহমেদ।
এ সময় বক্তারা বলেন, দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। অনেক ক্ষেত্রেই অপরাধীরা রাজনৈতিক প্রভাব বা অর্থের জোরে পার পেয়ে যায়। ফলে অপরাধীদের মধ্যে শাস্তির ভয় কমে গিয়ে অপরাধ প্রবণতা আরও বাড়ছে।
বক্তারা আরও বলেন, ধর্ষণ ও হত্যার মতো গুরুতর অপরাধের বিচার দীর্ঘদিন ঝুলে থাকায় ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে।
নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনাগুলোর দ্রুত বিচার নিশ্চিত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হলে সমাজে এসব অপরাধ অনেকাংশে কমে আসবে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, সুরধনীর সভাপতি হারুন অর রশিদ, হাসিনুর রহমানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
কর্মসূচি থেকে বক্তারা দেশের সর্বত্র নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মন্তব্য করুন