মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় তিন সরকারি দপ্তরে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০২:০৫ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

কুষ্টিয়ার মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সাব রেজিস্ট্রার কার্যালয় ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।

রোববার (৮ মার্চ) দিবাগত রাতের কোন এক সময় একযোগে এ ঘটনা ঘটে। সোমবার (০৯ মার্চ) সকালে অফিস খুলতে এসে বিষয়টি কর্মকর্তা-কর্মচারীদের নজরে আসে।

এ ঘটনায় কোন গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়েছে কি না তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষ। এমন চুরির ঘটনায় হতবাক সবাই।

পুলিশ ও সংশ্লিষ্ট অফিস সূত্র জানিয়েছে, তিনটি দপ্তরে পর্যায়ক্রমে একযোগে চুরির ঘটনা ঘটে। এসময় তিনটি দপ্তরের প্রবেশ দরজার তালা ও জানালার গ্রিল ভেঙে চোর দলের সমস্যারা। এ সময় আলমিরায় থাকা নথিপত্রের ফাইল এলোমেলো অবস্থায় ছিল।

এতে কোন গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়েছে কি না তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। সকালে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন। কি কারণে এ ঘটনা তা রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, এ ঘটনার পর দপ্তরগুলোতে পরিদর্শন করেছি। থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup