রবিবার
০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

যশোর প্রতিনিধি
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫১ পিএম
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান
expand
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রথমবারের মতো যশোরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনায় সমাবেশ শেষে যশোরের জনসভায় যোগ তিনি। এদিন দুপুর ১২টা থেকে শুরু হবে এই নির্বাচনী সমাবেশ।

তারেক রহমানের যশোর আগমন উপলক্ষে শনিবার (১ ফেব্রুয়ারি) যশোর প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম রবি ও মনির সিদ্দিকী বাচ্চু, সাবেক সদস্য অ্যাডভোকেট হাজী মুকুলসহ জেলা প্রেসক্লাবের সাংবাদিকরা।

সংবাদ সম্মেলনে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান খুলনা থেকে হেলিকপ্টারযোগে স্বল্প সময়ের জন্য জনসভায় উপস্থিত থাকবেন।

এ জনসভায় যশোরসহ নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার ধানের শীষ মনোনীত প্রার্থীরা মঞ্চে উপস্থিত থাকবেন।

তিনি আরও জানান, চেয়ারম্যান তারেক রহমান নিজ হাতে সকল প্রার্থীকে পরিচয় করিয়ে দেবেন এবং এ জনসভা যশোরের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে বড় জনসভা হবে বলে আশা করা হচ্ছে।

এ সময় যশোরবাসীর পক্ষ থেকে জেলার উন্নয়ন ও দুর্দশার কথা তুলে ধরে বিএনপির চেয়ারম্যানের কাছে একটি লিখিত প্রস্তাবও প্রদান করা হবে বলে জানান নেতারা।

জেলা বিএনপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তারেক রহমানের এ আগমন যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X