বৃহস্পতিবার
২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিএনজি-ভটভটির সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০২:৫৫ পিএম আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৩:০১ পিএম
দুর্ঘটনার পর দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা
expand
দুর্ঘটনার পর দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা

জামালপুরের মেলান্দহ উপজেলার বেতমারী এলাকায় আজ রোববার (১৯ জুলাই) দুপুরে সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হতাহতরা দেওয়ানগঞ্জ উপজেলা থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে জামালপুর শহরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।

পথে মেলান্দহ উপজেলার বেতমারী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হন। এ সময় সিএনজি চালকসহ আরও তিনজন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন