

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহে ঢাকাগামী ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনার জেরে ময়মনসিংহ-জামালপুর রুটে আপাতত ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে এই রুটে চলাচলকারী যাত্রীদের মধ্যে ভোগান্তির দেখা দিয়েছে। বুধবার (১০ জুন) সকালে ময়মনসিংহ সানকিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি সকালের দিকে ময়মনসিংহ সানকিপাড়া এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পরপরই রেল কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে ওই পথে ট্রেন চলাচল বন্ধ করে দেয়। এর ফলে ময়মনসিংহ ও জামালপুরের মধ্যে সরাসরি রেল যোগাযোগ আপাতত পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। লাইনচ্যুত বগিটি উদ্ধার করে রেললাইন পুনরায় সচল করতে ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ। উদ্ধার কাজ শেষ করে রেললাইনকে নিরাপদ ঘোষণা করার পর পরই এই রুটে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।
