বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৯:৫২ পিএম
গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
expand
গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় অভিযান চালিয়ে ৫৯ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, বুধবার (২৪ জুন) দুপুরে র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে একটি নীল ও হলুদ রঙের পিকআপযোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কয়েকজন ব্যক্তি ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে মাধবপুরের দিকে আসছে।

সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা দুপুর ১২টার দিকে মাধবপুর থানার জগদীশপুর এলাকার বেলঘর বাসস্ট্যান্ড ব্রিজের ওপর একটি চেকপোস্ট স্থাপন করে।

এ সময় একটি সন্দেহভাজন পিকআপকে থামানোর সংকেত দেওয়া হলে চালক র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়ি রেখে পালানোর চেষ্টা করে। পরে র‍্যাব সদস্যরা তাকে আটক করেন।

আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার কাছে মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করেন। পরে তার দেখানো মতে পিকআপের পেছনে থাকা পাঁচটি বস্তা তল্লাশি করে খাকি রঙের স্কচ টেপে মোড়ানো ৫৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও পিকআপসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. আনোয়ার হোসেন (৩৯), পিতা মৃত আকবর আলী, গ্রামের বাড়ি রংপুর জেলার আলোয়াকরি এলাকায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার হোসেন জানান, তিনি সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে তাকে এবং জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Morocco VS Haiti
Scheduled
25 Jun, 04:00 AM
VS
World Cup