মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিকের সম্ভাব্য বদলি নীতিমালা নিয়ে প্রশ্ন তুললেন মাধবপুরের শিক্ষক

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০৯:৪২ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্ভাব্য নতুন বদলি নীতিমালা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল মতিন।

সোমবার (১৫ জুন) দুপুরে নিজের ফেসবুক আইডি “Md Abdul Matin” থেকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “অতীতের সবই মন্দ ভেবে এনালগে ফিরে আসায় উন্নতি হবে না, আমার মনে হয় অবনতি হবে।”

একই দিনে শিক্ষক উপস্থিতি মনিটরিংয়ে হোয়াটসঅ্যাপ-নির্ভর পদ্ধতি প্রসঙ্গে আরেকটি পোস্টে তিনি মন্তব্য করেন, “সকাল ৯টায় বিদ্যালয় দেহ পাবে, মন পাবে না।”

এছাড়া সম্প্রতি আলোচিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির সম্ভাব্য নতুন নীতিমালা নিয়ে তিনি প্রশ্ন রেখে লিখেছেন, “কতটা সঠিক সিদ্ধান্ত বলে আপনার মনে হয়?”

জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সম্প্রতি জানিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে কঠোর নীতিমালা প্রণয়নের পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি বদলি প্রক্রিয়ায় দুর্নীতি রোধে স্থানীয় প্রশাসনের মাধ্যমে দায়িত্ব পরিচালনার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

এদিকে একজন শিক্ষক হিসেবে সরকারের সম্ভাব্য বদলি নীতিমালা নিয়ে মো. আব্দুল মতিনের প্রকাশ্য মন্তব্য ও প্রশ্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে মো: আব্দুল মতিনের মোবাইল নাম্বার লাস্ট থ্রি ডিজিট ১৫৮ এ যোগাযোগ করে তাঁর আনুষ্ঠানিক বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস. এম. জাকিরুল হাসান বলেন, যদি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টগুলো সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল মতিনের নিজস্ব পোস্ট হয়ে থাকে, তবে তা সরকারি আদেশের প্রতি অবজ্ঞা ও দায়িত্ব পালনে অবহেলার ইঙ্গিত বহন করে। এছাড়া, এ ধরনের কর্মকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Saudi Arabia VS Uruguay
Scheduled
16 Jun, 04:00 AM
VS
World Cup