শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০২:৫২ পিএম
হবিগঞ্জ পৌর শহরে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
expand
হবিগঞ্জ পৌর শহরে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

হবিগঞ্জ পৌর শহরে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা বুধবার (৩ মে) সকালে বিক্ষোভ মিছিল করেছে গেছে।

জেলা ছাত্রলীগের ব্যানারে আয়োজিত এ মিছিলে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলটির নেতৃত্ব দেন হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি খান মোহাম্মদ সাগর।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মিছিলে পৌর ছাত্রলীগ নেতা শাওন আল হাসান, শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল রাফিসহ বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিছিল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে মিছিলটি শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হাসান বলেন, আমরা শুনেছি একটি মিছিল বের হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS England
Scheduled
12 Jul, 03:00 AM
VS
World Cup