শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে মাদক কারবারি আটক  

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৮:৫৬ পিএম
মাধবপুরে ইসকফ সিরাপসহ মাদক কারবারি আটক
expand
মাধবপুরে ইসকফ সিরাপসহ মাদক কারবারি আটক

হবিগঞ্জের মাধবপুরে র‍্যাব-৯ এর অভিযানে ৮০ বোতল ইসকফ সিরাপসহ ১ জন মাদক কারবারি আটক করা হয়েছে। সোমবার (৪ মে) বিকাল পৌনে ৩টার দিকে এবিষয়ে সত্যতা নিশ্চিত করে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

জানা যায়, র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বাজার এলাকায় অবস্থানকালে গত রবিবার ৩ মে তারিখে আনুমানিক রাত ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া চা-বাগানের ভেতর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদ পেয়ে র‍্যাবের আভিযানিক দলটি আনুমানিক রাত সাড়ে ৯টার সময় ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ১ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানায় যে, তার হেফাজতে মাদকদ্রব্য। ইসকফ সিরাপ রয়েছে। পরবর্তীতে তার হেফাজতে থাকা একটি লাল কালো রংয়ের ব্যাগের ভেতর থেকে ৮০ বোতল ইসকফ সিরাপসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি- হলো জেলার চুনারুঘাট উপজেলার লস্করপুর চা বাগানের পিন্টু কর্মকারের ছেলে স্বাধীন কর্মকার (২৩)।

গ্রেফতারকৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানায় যে, সে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইসকফ সিরাপ সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS England
Scheduled
12 Jul, 03:00 AM
VS
World Cup