বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পিএম
ভারতীয় অবৈধ পণ্য জব্দ বিজিবি
expand
ভারতীয় অবৈধ পণ্য জব্দ বিজিবি

হবিগঞ্জের মাধবপুর উপজেলা এলাকায় পৃথক দুই অভিযানে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলা-এর মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে অবস্থান নেয় ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি আভিযানিক দল। ভোর ৪টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়।

এ সময় ট্রাকের পাথরের নিচে বস্তার ভেতরে অত্যন্ত কৌশলে লুকানো ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস উদ্ধার করা হয়। পাচারের উদ্দেশ্যে আনা এসব পণ্যসহ ট্রাকটি জব্দ করা হয়।

একই দিনে আরেকটি অভিযানে মাধবপুর উপজেলার সাতছড়ি-তেলিয়াপাড়া সড়কে দুপুর ১২টার দিকে একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়।

এ সময় বস্তার ভেতরে লুকানো ভারতীয় অবৈধ ফুচকা ও জিরা উদ্ধার করা হয়। এসব পণ্য এবং সংশ্লিষ্ট যানবাহনও তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা। উদ্ধারকৃত পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখা এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Bosnia-Herz VS Qatar
Scheduled
25 Jun, 01:00 AM
VS
World Cup