মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের ১৫ দিন পর বিষ প্রয়োগে গৃহবধূকে হত্যার অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৭ পিএম
টুঙ্গিপাড়া থানা
expand
টুঙ্গিপাড়া থানা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিয়ের ১৫ দিন পর শারীরিক নির্যাতন ও বিষ প্রয়োগে নুসরাত হোসেন সানজিদা ওরফে তন্নী (১৮) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী আরিফুল খান ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।

এমন ঘটনা ঘটেছে টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের চর গোপালপুর গ্রামে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূ মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়নের চর গোপালপুর গ্রামের জাহাঙ্গীর খানের মেয়ে নুসরাত হোসেন সানজিদা ওরফে তন্নীর সাথে একই গ্রামের জাফর খানের ছেলে আরিফুল খানের প্রেমের সম্পর্ক ছিলো। ১৫ দিন আগে ওই ছেলে রাতের বেলায় তন্নীর সাথে দেখা করতে আসলে গ্রামের লোকজন ধরে তাদের বিয়ে দিয়ে দেয়। তারপর তন্নীকে তার স্বামী আরিফুল তাদের বাড়িতে নেয়নি। গত রোববার তন্নী নিজে স্বামীর বাড়িতে গিয়ে ওঠে।

নিহত তন্নীর বাবা জাহাঙ্গীর খান বলেন, পরদিন সোমবার তন্নী বাড়িতে এসে জানায়, তার নামে দুই বিঘা জমি লিখে দিতে বলেছে, শশুরবাড়ির লোকজন। এরপর আমার মেয়ে স্বামীর বাড়ি চলে যায়। মঙ্গলবার সকালে আমার মেয়েকে আমাদের বাড়ির সামনের রাস্তায় ফেলে যায় স্বামীসহ শশুরবাড়ির লোকজন। এর আগে তাকে মারপিট করে মুখে বিষ ঢেলে দেয় শ্বশুর বাড়ির লোকজন। মেয়েকে উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে গোপালগঞ্জ ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করি । সেখানে অবস্থার অবনতি হলে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকালে আমার মেয়ে মারা যায়। আমার মেয়েকে শারীরিক নির্যাতন ও মুখে বিষ ঢেলে দিয়ে হত্যা করা হয়েছে। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।

এবিষয়ে অভিযুক্ত আরিফুল খানের বাড়িতে গেলে ঘর তালাবন্ধ করে পালিয়েছে বলে জানিয়েছেন প্রতিবেশীরা। এছাড়া আরিফুলের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। এ কারণে তার বক্তব্য পাওয়া যায়নি।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রয়েছে। তবে মেয়ের পরিবারের লোকজন এখনো কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup