সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কৃত্রিম সার সংকট সৃষ্টির অপচেষ্টা চলছে: কৃষিমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৪:১২ পিএম
কৃষিমন্ত্রী
expand
কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো ঘাটতি নেই এবং কৃষকদের চাহিদা মেটাতে পর্যাপ্ত সার মজুদ রয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী । তবে একটি মহল পরিকল্পিতভাবে কৃত্রিম সার সংকট সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে গাজীপুরে -এ কৃষি-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

তিনি বলেন, কৃষকদের কাছে নিরবচ্ছিন্নভাবে সার সরবরাহ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। কোনো ধরনের সংকট নেই, বরং একটি স্বার্থান্বেষী মহল কৃত্রিম সংকটের গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে।

কৃষিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশকে কৃষিপণ্য রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তুলতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। একই সঙ্গে উৎপাদনশীলতা বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার সম্প্রসারণে গবেষণার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি গবেষণালব্ধ নতুন প্রযুক্তি ও উদ্ভাবন দ্রুত কৃষকদের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা ও গবেষকদের আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

এর আগে কৃষিমন্ত্রী বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন উদ্ভাবিত কৃষিপণ্য, প্রযুক্তি ও গবেষণা স্টল পরিদর্শন করেন। সেখানে তিনি গবেষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং কৃষি খাতে উদ্ভাবনী কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank