শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের কোনাবাড়িতে ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৩ পিএম
আগুন
expand

গাজীপুরের কোনাবাড়িতে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে একটি ঝুটের গুদামে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শাহজাহানের ঝুট গুদাম থেকে ধোঁয়া দেখা যাওয়ার সঙ্গে সঙ্গে আশপাশের মানুষজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

পরে আগুন চারপাশে ছড়িয়ে পড়ায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ও ভোগরা বাইপাস ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে তৎপরতা শুরু করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মো: মামুন জানান, আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছি। গুদামে অনেক ঝুট ছিল সেগুলোতে আগুন লেগে যাওয়ায় ভয়বহতা বেশি হয়। পরে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানা যাবে। অগ্নিকাণ্ডের এই ঘটনায় হতাহতে কোন ঘটনা ঘটেনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank