বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় শিবির নেতা সাইফুল্লাহ হত্যার প্রধান আসামি মুকুল গ্রেপ্তার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৬:৩৫ এএম
মোখলেছুর রহমান মুকুল
expand
মোখলেছুর রহমান মুকুল

গাইবান্ধার সাঘাটায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা মামলার প্রধান আসামি ও সদ্য বহিষ্কৃত যুবদল নেতা মোখলেছুর রহমান মুকুলকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১ জুলাই) দুপুর থেকে অভিযান চালিয়ে রাত ৯টার দিকে তাকে সাঘাটার কচুয়া ইউনিয়নের সতীতলা সাহেব বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ জুন চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থেকেই প্রধান অভিযুক্ত মুকুল আত্মগোপনে ছিল। তাকে গ্রেপ্তারে পুলিশের গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল।

এরই ধারাবাহিকতায় বুধবার (১ জুলাই) সাদা পোশাকের পুলিশের একটি দল সতীতলা সাহেব বাজারের বিভিন্ন হোটেলে গোপন অবস্থানে ছিল। আত্মগোপনে থাকা খুনি মুকুল ওই এলাকার একটি হোটেলে আসলে সাদা পোশাকের পুলিশ তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে। পরে তাকে কড়া নিরাপত্তায় সাঘাটা থানায় নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রেপ্তারের সময় মুকুল বেশ চমকে যান। তার পরনে ছিল সাধারণ পোশাক, চেহারায় আতঙ্ক। পুলিশ তাকে দ্রুত একটি মাইক্রোবাসে তুলে থানায় নিয়ে যায়। স্থানীয়রা বলছেন, নিজ এলাকার আশপাশেই লুকিয়ে ছিলেন তিনি।

প্রভাবশালীদের ছত্রছায়ায় আত্মগোপনে থেকে হয়ত ভেবেছিলেন নজর এড়াবেন। কিন্তু শেষ পর্যন্ত আইনের চোখ ফাঁকি দিতে পারেননি তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Austria
Scheduled
03 Jul, 01:00 AM
VS
World Cup